২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সিটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

গাজা সিটির কেন্দ্রস্থলে সোমবার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। এর ফলে বেশ কিছু বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ফিলিস্তিন পুলিশ জানায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের মধ্যে হামাস সমর্থক একজনের বাড়ি রয়েছে। এর আগে ওই বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী কয়েক দফা হামলার টার্গেট করে। কিন্তু সোমবারের বিস্ফোরণে ইসরাইলি সেনাবাহিনী জড়িত থাকার কথা প্রত্যাখ্যান করেছে।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবু খোউসা জানান, বিস্ফোরণের কারণ রহস্যজনক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বার্তাসংস্থাগুলো জানায়, ফিলিস্তিনের জঙ্গি সংগঠনগুলোর রাখা গোলাবারুদ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। গত মাসে ইসরাইল গাজা এলাকা তাদের ইহুদী বসতি প্রত্যাহারের পর এটি গাজায় প্রথম কোনও বিস্ফোরণ।