ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৪৩ জন নিহত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলীয় মেদান শহরে সোমবার একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।
এতে কমপক্ষে ১০৪ যাত্রীসহ ১৪৩ জন প্রাণ হারায়।
বিমান সংস্থা মান্দালা’র বোয়িং ৭৩৭ বিমানটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাওয়ার জন্য উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ৩৯ জন গ্রাউন্ডের।
এ সময় বিমানটিতে ১০৯ জন যাত্রী ছিল বলে পরিবহন মন্ত্রী হাত্তা রাজাসা জানান। তবে মেট্রো টেলিভিশন জানায়, বিমানটিতে ১৯০ জন যাত্রী ও ক্রু ছিল।
প্রত্যদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত সিয়াহরিয়াল আনাস নামে এক চিকিৎসক বিধ্বস্ত বিমান থেকে মৃতদেহ সরিয়ে নেওয়ার ব্যাপারে তদারকি করছেন। দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা করে।
তিনি জানান, আগুনের অত্যধিক তাপের কারণে বিমানের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে সমস্যা হচ্ছে।
