২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হত্যার দায়ে সামরিক আদালতে ৭ সাবেক ব্রিটিশ সেনার বিচার শুরু

লন্ডনের পূর্বাঞ্চলীয় সামরিক ঘাঁটি ইসেক্সে ইরাকে মানুষ হত্যার অভিযোগে সাবেক সাত ব্রিটিশ সেনার বিচার কাজ সোমবার থেকে শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 02:58 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তাদের বিরুদ্ধে ২০০৩ সালের মে মাসে ইরাকে একজন বেসামরিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত সকলেই প্যারাস্যুট রেজিমেন্টের তৃতীয় পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। ইরাকের দক্ষিণাঞ্চলের রাস্তায় নাদিম আব্দুল্লাহ নামে একজন সাধারণ নাগরিককে হত্যা ছাড়াও সামরিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কমপক্ষে ১০দিন তাদের বিচার কাজ চলবে।

গত ফেব্রুয়ারিতে ইরাকে বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগে ইতোমধ্যে তিন সেনাকে শাস্তি দেওয়া হয়েছে।