২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ১১টি হাসপাতালে বোমা হামলার হুমকি

জাপানের রাজধানী টোকিও’র ১১টি হাসপাতালে বোমা হামলা হুমকি দেওয়ার সেখানে সকর্ততা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 02:09 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

আগামী ১১ সেপ্টেম্বর জাপানে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে সন্ত্রাসীরা বোমা হামলার হুমকি দেয়। সোমবার জাপানের স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে হামলার কথা বলা হয়।

পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এসব মেডিকেল প্রতিষ্ঠানের মধ্যে ইউনিভার্সিটি অব টোকিও হাসপাতালও রয়েছে। হামলাকারীরা ১১টি মেডিকেল প্রতিষ্ঠানকে চিঠিতে জানিয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে এসব হাসপাতালে বোমা হামলা চালানো হবে। জাপানের মেট্টোপলিটান পুলিশের জনসংযোগ বিভাগ প্রতিবেদন নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

ই-মেইলে প্রেরিত চিঠিগুলোতে কোনো ধরনের দাবির কথাও উল্লেখ করা হয়নি।

এর ফলে পুলিশ হাসপাতালগুলোতে সতর্কতা জারি করেছে। আগামী ১১ সেপ্টেম্বর জাপানে আকস্মিক সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। জাপান বর্তমানে আল-কায়দা নেটওয়ার্কের হামলার অন্যতম লক্ষ্যবস্তু।