২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ কর্মীদের আফগানিস্তান ত্যাগ করতে বলা হয়েছে

জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মীদের আফগানিস্তান ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 12:11 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার জাতিসংঘের কর্মকর্তারা বলেন, এ মাসে আফগানিস্তানে অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে তালেবান জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ায় এবং দেশ জুড়ে বিদেশী নাগরিকদের ওপর হামলা ও অপহরণের কারণে আফগানিস্তান ছাড়তে বলা হয়েছে।

সম্প্রতি একজন ব্রিটিশ প্রকৌশলী এবং দুজন জাপানি শিক্ষক নিহত হওয়ার পর জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছে।

জাতিসংঘের প্রধান সংস্থা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদের কর্মীদের ছুটি নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ইউএনডিপি কমিউনিকেশন অ্যসোসিয়েট।

এদিকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়ক মিশনের মুখপাত্র অ্যড্রিয়ান এডওয়ার্ড বলেছেন, জাতিসংঘ এ ব্যাপারে কোন সংকেত না দিলেও এর কয়েকটি সংস্থা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যান্য সংস্থাগুলো তাদের কর্মীদের সরে যেতে বললেও তারা এখনও এ ব্যাপারে কোন গাইডলাইন দেন নি।

গত ছয় মাসে আফগানিস্তানে জঙ্গি হামলায় ১১শ’ লোক নিহত হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে কমপক্ষে চারজন নির্বাচন প্রার্থী ও কর্মী নিহত হয়েছে।