অনুমতি ছাড়া লাদেনের ভিডিও ফুটেজ প্রচার করায় এবিসির টেলিভিশনের বিরুদ্ধে মামলা
অনুমতি ছাড়া লাদেনের ভিডিও ফুটেজ নিয়মিত প্রচার করায় মিসরীয় একজন ক্যামেরাম্যান কপিরাইট আইনে এবিসির বিরুদ্ধে ৬৫ কোটি ক্ষতিপূরন চেয়ে মামলা দায়ের করেছেন।
এসাম মোহাম্মদ আলি দেরাজ নামে ওই মিসরীয় অভিযোগ করেছেন, ৮০- এর দশকে তিনি আফগানিস্তান থেকে ওসামা বিন লাদেনের বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেন যেগুলো এবিসি তাকে না জানিয়েই প্রচার করেছে।
৩১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার আদালতে তিনি কপিরাইট আইনে মামলা করেন।
ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন মুজাহেদিনেদের প্রশিক্ষণ দিচ্ছেন। দারাজ বলেন, আফিগানিস্তানে লাদেনের সাথে ক্যামেরামান হিসেবে একমাত্র তিনিই ছিলেন এবং লাদেনের ধারনকৃত ভিডিও ফুটেজগুলাও তারই সংগ্রহ।
কায়রোর অধিবাসী দারাজ বলেন, ১৯৯৮ সালে এবিসি তাকে ১৫ হাজার ডলার দিয়ে এই শর্তে ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করে যে তারা মাত্র দু’বার খুব অল্প সময়ের জন্য কিছু ভিডিও দৃশ্য প্রচার করবে। কিন্তু তারা প্রতিশ্র“তি না রেখে তার অনুমতি ছাড়াই ভিডিও দৃশ্যগুলো প্রচার করেছেন। দারাজ আরও অভিযোগ করেন, এবিসি তাকে না জানিয়ে বা তার নাম উল্লেখ না করে ওই ভিডিও দৃশ্যগুলো আবারো বিবিসি এবং সিএনএনকে প্রদান করে এবং তারাও তা প্রচার করে।
