একসময় জলাভূমি ছিলো আমাজান জঙ্গল
পেরুর প্রতœতত্ত্ববিদরা আমাজনের জঙ্গল থেকে ৪৬ ফুট লম্বা একটি কুমির প্রজাতির জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এর ফলে এ ধারনা প্রতিষ্ঠিত হতে পারে যে বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ বনাঞ্চলটি একসময় জলাভূমি ছিলো।
১২ সদস্যের একটি অনুসন্ধানকারী দল পেরুর দক্ষিণের আমাজান অববাহিকা অংশের একটি জঙ্গল থেকে কুমিরটির বিরাটাকায় কঙ্কাল, চোয়ালের হাড় এবং দাঁত খুঁজে পান। ৯ টন ওজনের কুমিরের মাথাটি ৪ ফুট লম্বা।
প্রাপ্ত এ জীবাশ্মকে গত তিন দশকে আবিস্কৃত এ ধরনের কুমিরের দ্বিতীয় জীবাশ্ন বলে পেরুর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক রোডলফো সালাস জানান।
তিনি বলেন, এর ফলে এ ধারণা প্রতিষ্ঠা করা সম্ভব যে আজকের আমাজান একসময় জলাভূমি ছিলো। তিনি আমাজন জঙ্গলের সাথে ক্যারিবিয়ান সাগরের সংযোগের কথাও বলেন। কুমির ছাড়াও এখানে অন্যান্য অনেক সরিসৃপের কঙ্কাল খুঁজে পাওয়া গেছে।
গবেষণা শেষে পেরুর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শনের জন্য জীবাশ্নটি রাখা হবে বলে জানা গেছে।
