অভিশংসন ভোটে জিততে পারেন অ্যারোয়া
ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপেগাল অ্যারোয়া কংগ্রেসে তার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য সোমবারের অভিশংসন ভোটে জিতে যাচ্ছেন। তবে এটা তার প্রেসিডেন্সিকে আঘাতকারী মাসব্যাপী সংকটের অবসান ঘটাবে বলে মনে হচ্ছে না।
অ্যারোয়ার শরিক অধ্যুষিত কংগ্রেস কমিটি গত বুধবার তার অভিশংসনের জন্য তার বিরুদ্ধে আনীত নির্বাচনী জালিয়াতি এবং দুর্নীতির আভিযোগ নাকচ করে দিয়েছে। কমিটির রিপোর্ট বানচাল করার জন্য বিরোধিদের নিুকক্ষে এক- তৃতীয়াংশ ভোট দরকার ।
অভিশংসন প্রক্রিয়াকে সচল রাখতে এবং উৎখাতের জন্য অ্যারোয়াকে বিচারের জন্য সিনেটে পাঠাতে তাদের আরো ৭৯ ভোট দরকার বলে ওয়্যার সার্ভিসগুলো জানায়।
বিশ্লেষকরা ধারনা করছেন, কংগ্রেসে অ্যারোয়ার সংখ্যাগরিষ্ঠতা তাকে সোমবারের অভিশংসন ভোটে জিতিয়ে দিতে পারে যা তার সৌদি আরব এবং মার্কিন যুক্তরষ্ট্রে কূটনৈতিক সফরের পথ সুগম করবে।
ভোটে হারলেও বিরোধিরা আইনগত প্রতিবন্ধকতার কারণে এক বছরের মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন অভিযোগ আনতে পারবেন না। কিন্তু তারা কমিটির অভিযোগ প্রত্যাখ্যানের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের শরণাপন্ন হওয়ার মত আইনানুগ ব্যাবস্থা নিতে পারেন বলে অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এ পর্বে তিনি ভালভাবেই জিততে পারেন, কিন্তু তারপর রয়েছে পরের কিছু পর্ব। এর অর্থ এই নয় যে, তিনি এখনো ঝামেলামুক্ত।
