২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ভীতির মধ্যেই ভোট দিতে যাচ্ছে আফগানরা

দীর্ঘ ২৫ বছর টানা সংঘাতের পর আফগানিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্তর্জতিক পরিকল্পনার শেষ পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর আফগানরা ভোট দিতে যাচ্ছে। তবে নির্বাচনে নিরাপত্তার ব্যাপারে উদ্বিঘœ আফগান প্রশাসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

প্রেসিডেন্ট হামিদ কারজাই যাদের নিয়ে কাজ করবেন সেই সাংসদরা জাতিসংঘ পরিচালিত এই নির্বাচনে নির্বাচিত হবেন। দেশটির রাজনৈতিক নকশাও তারাই নির্ধারণ করবেন।

মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হাতে তালেবানদের উৎখাত হবার প্রায় চার বছর পরে এবং হামিদ কারজাই পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসাবে বিজয়ী হওয়ার বছরখানেক পর পার্লামেন্টের নিুকক্ষের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ফ্র্যান্সেস ভেনড্রেল বলেছেন, এই নির্বাচনের অর্থ হচ্ছে আফগানিস্তানের জন্য একটি আইনসম্মত, প্রতিনিধিত্বশীল সরকার পুণরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা। তিনি বলেন, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আফগানিস্তানে অব্যাহত সংঘাতের কারণের অন্যতম অংশ হল দেশটিতে আইনসম্মত সফল সরকারের অভাব এবং এটাই প্রকারান্তরে বিদেশী হস্তক্ষেপকে সুযোগ করে দিয়েছে।

আসন্ন নির্বাচনের আগে আফগানিস্তানে সন্ত্রাস ও ভীতিপ্রদর্শনের একটি জোয়ার বয়ে গেলেও দেশটির সরকার বলছে যে, ২০,০০০ জাতিসংঘ সৈন্য এবং ১০,০০০ ন্যাটো পরিচালিত শান্তিরক্ষীর সহায়তায় সরকারি বাহিনী নিরাপদ নির্বচন অনুষ্ঠিত করতে পারবে।

তালেবান জঙ্গিরা এ নির্বাচন বানচাল করতে হামলা বাড়ালেও মার্কিন বাহিনী তাদের অভিযান তীব্রতর করেছে। আফগানিস্তানে এ বছর ৪৯ জনেরও বেশি মার্কিন সেনাসহ একহাজারেরও বেশি লোক নিহত হয়েছে।