২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি উইলিয়াম রেইনকুইস্টের জীবনাবাসান

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি উইলিয়াম রেইনকুইস্ট আর নেই। শনিবার ভার্জিনিয়ার আর্লিংটনে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর উইলিয়াম রেইনকুইস্ট ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রধান বিচারপতি। দেশটির সুপ্রীম কোর্ট শনিবার উইলিয়ামের মৃত্যুর খবর জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সুপ্রীম কোর্টের একজন মুখপাত্র ক্যাথি আরবেগ জানান, থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন উইলিয়াম। গত অক্টোবরে তার ডায়গোনোসিস করা হয়। এরপর নিয়মিতভাবেই তিনি তার দায়িত্ব পালন করছিলেন। 

প্রধান বিচারপতি উইলিয়ামকে  ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন সুপ্রীম কোর্টে নিয়োগ দেন। ১৯৭২ সালের ৭ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন।

উইলিয়াম তার জীবদ্দশায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো মামলা পরিচালনা করেছেন। এর মধ্যে ১৯৯৯ সালে প্রেসিডেন্ট ক্লিনটনের ইমপিচমেন্ট, ২০০০ সালের নির্বাচনে ফ্লোরিডা আসন নিয়ে বুশ এবং আল গোরের মধ্যে জটিলতা অন্যতম।