মাইক্রোসফট ও গুগলরে মধ্যে চলছে আইনি লড়াই
মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তার বৃহৎ ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলে নিয়োগ নেওয়া নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে তিক্ত সম্পর্কের সূচনা হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এখন এ নিয়ে চলছে আইনি লড়াই।
কাই ফু লি’র মাইক্রোসফট ছেড়ে গুগলে যোগ দেওয়া নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে তিক্ততার শুরু হয়।
শুক্রবার ওয়াশিংটন স্টেট কোর্টে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, সাবেক মাইক্রোসফট নির্বাহী কাই ফু লি মাইক্রোসফট থেকে পদত্যাগের একদনি পরেই গুগলে যোগ দেন। তার তত্ত্বাবধানে চীনে গুগলের গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা হচ্ছে।
এ ঘটনার মাইক্রোসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার গুগল ইঙ্কের প্রতি যেমন অশ্লীল মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি গুগলকে দেখে নেব। অন্যদিকে গুগলও ছেড়ে কথা বলেনি।
মাইক্রোসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার বলেন, আমি জানি লোকজনকে কি করে আমার কোম্পানিতে রাখতে হবে। আমি জানি কাকে কতো টাকা দিয়ে কিনতে হয়।
মাইক্রোসফটের অপর এক কর্মকর্তা মার্ক লুকোভস্কি জানান, গত নভেম্বরে মাইক্রেসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমারকে তিনি জানিয়েছিলেন, তিনি চাকরি ছেড়ে গুগলে যোগ দেবেন। এ কথার পর স্টিভ বলমার তাকে চেয়ার ছুঁড়ে মারেন এবং গুগলের প্রধান নির্বাহী অফিসার এরিক শিমিডকে ভর্ৎসনা করেন।
