২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থ কেলেঙ্কারির অভিযোগে রাশিয়ার কুটনীতিক গ্রেফতার

আর্থ কেলেঙ্কারির অভিযোগে জাতিসংঘে রাশিয়ার একজন কুটনীতিককে গ্রেফতার করা হয়েছে। তিনি জাতিসংঘের বাজেট কমিটির প্রধান ছিলেন। জাতিসংঘে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 11:37 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

গ্রেফতারকৃত রাশান ওই কুটনীতিকের নাম ভ­াদিমির কুজনেস্তভ। একজন মার্কিন প্রসিকিউটরের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ভ­াদিমির কুজনেস্তভ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, একজন মার্কিন প্রকিউরমেন্ট অফিসারকে ঠিকাদারের কাছ থেকে ফি নেওয়ার ব্যাপারে তিনি সহায়তা করেছেন। এর আগে জাতিসংঘে আরেকজন রাশিয়ার কুটনীতিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে।

এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বন্ড দেওয়ার পর তিনি আদালত থেকে মুক্তি পেতে পারেন। আদালত থেকে মুক্তি পেলেও তাকে গৃহবন্দি করে রাখা হবে এবং তার কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটরিং করা হবে।