আমি আসলেই চমৎকার খেলেছি ঃ সানিয়া
‘আমি আসলেই চমৎকার খেলেছি’। শুক্রবার ফ্রান্সের মারিয়ন বারতোলিকে পরাজিত করে চতুর্থ রাউন্ডে উঠার পর ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাএ কথা বলেছেন। চতুর্থ রাউন্ডে সানিয়া রাশিয়ার স্বর্নকেশী মারিয়া শারাপোভার মুখোমুখি হবেন।
শুক্রবার ফ্রান্সের মারিয়ন বারতোলিকে ৭--৬ (৭--৪), ৬--৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন হায়দ্রাবাদের সুন্দরী। এটাই সানিয়ার প্রথম কোন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠলেন সানিয়া।
এ ম্যাচে জয়ের পর সানিয়া বলেন, আমি খুব খুশি। আমি আসলেই চমৎকার খেলছি।
গত এক বছরে র্যাঙ্কিংয়ে ৩২৬ থেকে ৪২ এ উঠে এসে ডব্লিউটিএ র্যাঙ্কিয়ের সবচেয়ে বেশি উন্নতির রেকর্ড করেছেন শারাপোভা।
