২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে ৪০,০০০ লোকের টমেটো লড়াই

পারমাণবিক বোমা বা অত্যাধুনিক কোন আগ্নেয়াস্ত্র নিয়ে নয়, কমপক্ষে ৪০,০০০ স্থানীয় অধিবাসী ও পর্যটক স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিউনল শহরের বুধবারের ঐতিহ্যবাহী বার্ষিক টমেটো লড়াইয়ে অংশগ্রহণ করেছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 03:29 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

লা টোমাটিনা নামের অনুষ্ঠানে এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকরাও অংশগ্রহণ করেন।

লড়াইয়ে অংশ নিতে অংশগ্রহণকারীরা পার্ক করা ১৩০ টন টমেটো ভর্তি ট্রাক থেকে টমেটো কুড়িয়ে একে অপরের দিকে ছুড়তে থাকে। লড়াইটি এক ঘন্টা স্থায়ী ছিল। এই অল্প সময়ের মধ্যেই রাস্তাগুলো লালবর্ণ ধারণ করে। এর পরপরই নিজেদের ধৌত করার জন্য তারা শহরের নদী অথবা পৌরসভার জলাধারের দিকে দলে দলে যাত্রা করতে থাকে।

উৎসবটি প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার অনুষ্ঠিত হয়।