২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নয় জঙ্গি নিহত

কাশ্মীরের উত্তরে নাওগাম সীমান্ত নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের সময় ভারতীয় জওয়ানদের হাতে নয় জন জঙ্গি নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 02:03 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

আরও বেশ কিছু অনুপ্রবেশকারীকে ঐ এলাকায় ঘেরাও করে রাখা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বুধবার রাতে সশস্ত্র জঙ্গিরা ভারতীয় কাশ্মীরে অনুপ্রবেশের সময় সেনা সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দু’পক্ষের গুলি বিনিময়ে নয় জন অনুপ্রবেশকারী নিহত হয় বলে কোপওয়ারা পুলিশ কর্মকর্তা জানান। উর্ধ্বতন সেনা ও পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে যান।