২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ আদালতে ভিকটিমের পরিবারের সদস্যদের বক্তব্য রাখার সুযোগ

ইংল্যান্ড ও ওয়েলসে অন্যায়ভাবে হত্যা করা কোন ব্যক্তির পরিবার এখন থেকে তাদের শোক, ক্ষোভ ও বেদনার কথা আদালতে জানাতে পারবেন বলে ব্রিটেনের সংবিধান বিষয়ক মন্ত্রী জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 11:29 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

কোন হত্যা মামলার রায় হবার পর এবং খুনীকে মৃত্যুদন্ড প্রদানের আগেই মৃত ব্যক্তির পরিবার যাতে আদালতের কাছে তাদের বক্তব্য জানাতে পারেন সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং সে লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে।

নিহতের পরিবার সরাসরি অথবা তাদের আইনজীবী অথবা নিহতের আইনজীবীর মাধ্যমে আদালতে বক্তব্য রাখতে পারবেন।

অনেক আইনী সংগঠন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে নতুন উদ্যোগের মাধ্যমে নিহতের পরিবার মৃত্যুদন্ড প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে বলে অনেক সংগঠন অভিযোগ করেছে।

সংবিধান বিষয়ক মন্ত্রী হ্যারিয়েট হারমান বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে আলোচনা শুরু করবেন।

মন্ত্রী হারমান বলেন, কোন খুনী আসামীকে মৃত্যুদন্ড প্রদান প্রক্রিয়া থেকে নিহতের পরিবার পুরোপুরি বিযুক্ত থাকার বর্তমান সিস্টেমে আমি হতাশ। কোন ঘটনায় সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই নিহতের পরিবার যখন আদালতে নিশ্চুপ থাকে তখন আমার কাছে তা স্ববিরোধী বলে মনে হয়।

দ্য সাপোর্ট আফটার মার্ডার অ্যান্ড ম্যানস্লটার সংগঠন সরকারের পরিকল্পনাকে আকর্ষণীয় বলে আখ্যায়িত করেছে। সংগঠনের কর্মকর্তা রোজ ডিক্সন বলেন, এই পরিকল্পনা আমাদের অনেকদিনের প্রত্যাশা পূরণ করবে।

তবে ভিক্টিম সাপোর্ট চ্যারিটি সংগঠন বলেছে, প্রাণদন্ডের প্রক্রিয়ার সাথে নিহতের পরিবারকে কোনভাবেই সম্পৃক্ত করা উচিত নয়।

ল’ সোসাইটির প্রধান কার্যনির্বাহী জ্যানেট পারাসকিভা নতুন পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।