ভাইয়ের মস্তিষ্ক নিয়ে গবেষণার অভিযোগে বোনের মামলা
অনুমতি ছাড়া মৃত ভাইয়ের মস্তিষ্ক নিয়ে গবেষণা চালানোর অভিযোগে উত্তর ক্যারোলিনার একজন মহিলা মামলা দায়ের করেছেন বলে মঙ্গলবার কোর্ট সূত্রে জানা গেছে।
১০ দিন আগে পিয়ারস কান্ট্রি সুপ্রিয়র কোর্টের মাধ্যমে রবিনেট আমেকার অভিযোগ করেন, ১৯৯৮ সালে কিং কান্ট্রি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে তার ভাইয়ের মরদেহ থেকে মস্তিষ্ক বের করে নেওয়া হয়।
আর এ কারণে তিনি আর্থিক ক্ষতিপূরণ দাবি করে মস্তিষ্কসহ অন্যান্য টিস্যুর নমুনা স্ট্যানলি মেডিকেল রিসার্চ ইন্সটিটিউটে প্রেরণের জন্য বলেন। মেরিল্যান্ডে অবস্থিত স্ট্যানলি মেডিকেল রিসার্চ ইন্সটিটিউট সিজোফেনিয়া এবং বাইপোলার রোগের গবেষণার জন্য মস্তিষ্কের নমুনা সরবরাহ করে থাকে।
এদিকে মেডিকেল এক্সামিনার্স কার্যালয়ের মূখপাত্র জেমস অ্যাপা জানান, ২৫৫টি মস্তিষ্ক দান করে দেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে। কিং কান্ট্রির সঙ্গে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত স্ট্যানলি মেডিকেলের মস্তিষ্কের নমুনা সরবরাহের চুক্তি হয়।
