২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে তারার মেলা

ভেনিসে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ৬২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে জর্জ কোলনি, গিনেথ পাল্ট্রো এবং ম্যাট ড্যামনের মত আরও অনেক তারকা এখন ভেনিসের পথে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 11:12 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

হংকং মার্শাল আর্টের বীরত্বের নিদর্শন সেভেন সোর্ড-চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে সূচনা করা হবে ১১ দিন ব্যাপী এ উৎসবের।

কোলনি পরিচালিত গুডনাইট ও গুড লাক, পাল্ট্রোর প্রুফ এবং টেরি জিলিয়ামের দ্য ব্রাদার্স গ্রিমসহ মোট ১৯টি চলচ্চিত্র এ প্রতিযোগিতায় প্রদর্শিত হতে যাচ্ছে।

উৎসবকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উৎসবে সম্মানজনক গোল্ডেন বিয়ার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে দ্য কন্সট্যান্ট গার্ডেনার, রোমান্স অ্যান্ড সিগারেটস এবং মাউন্টেন ছবিগুলো।

কিন্তু স্পেন ও লাতিন আমেরিকার কোন চলচ্চিত্র এই উৎসবে অন্তর্ভুক্ত না করায় দেশ দুটির চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

অস্কার বিজয়ী আর্ট ডিরেক্টর দাঁতে ফেরেটি এ বছর উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে আরও আছেন জার্মান পরিচালক এডগার রিজ এবং আমেরিকার প্রযোজক ক্রিস্টিন ভ্যাসন।

উৎসবের ওরিজোন্টি বা হরিজন সেকশনে পপ স্টার ও অভিনেত্রী বিজরোক-এর অভিনীত প্রথম পরীক্ষামূলক চলচ্চিত্র ড্রইং রিস্ট্রেইন্ট ৯ প্রদর্শীত হবে। ছবিটি পরিচালনা করেছেন বিজরোকের ব্রিটিশ স্বামী ম্যাথু বার্নি।

তবে টিম বার্টনের অ্যনিমেটেড ফিচার ছবি দ্যা কর্পস ব্রাইড, ক্যামেরন ক্রোজের রোমান্টিক কমেডি এলিজাবেথ টাউন এবং রাসেল ক্রো’র সিন্ড্রেলা ম্যান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।

এ বছর বিশেষ গোল্ডেন লায়ন পুরস্কার পাচ্ছেন ইতালীয় অভিনেত্রী স্টেফানি স্যান্ড্রেলি এবং জাপানি অ্যানিমেশন পরিচালক হাইয়াও মিয়াজাকি।

উৎসবের শেষ দিন প্রদর্শিত হবে গত ৪০ বছরে চীন প্রযোজিত প্রথম মিউজিক্যাল ছবি পারহ্যাপস লাভ। উৎসব শেষ হবে ১০ সেপ্টেম্বর।