২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে নির্বাচনী প্রচারণা শুরু

আগামী সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে জাপানের রাজনৈতিক দলগুলো মঙ্গলবার থেকে প্রচারণা শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি দলীয় নীতি বহির্ভূত বিভিন্ন নীতি বাস্তবায়নের আশ্বাস দিয়ে দেশটির ১০ লাখ জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে ভোটাররা নিম্নকক্ষের ৪৮০ জন ও আগামী চার বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

কোইজুমি বলেছেন, লিবারেল ডেমোক্র্যাটিক কোয়ালিশন পার্টির জয়ের মধ্য দিয়ে তারা জাপানের রাষ্ট্র নিয়ন্ত্রিত ডাকবিভাগকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার পরিকল্পনাকেই সুনিশ্চিত করবে।

সোমবার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধানসহ অন্যান্য চার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক বিতর্কে তিনি বলেন, জাপানের ডাকবিভাগকে বেসরকারিকরণের মধ্য দিয়ে সংস্কার সাধনই তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, তার কোয়ালিশন যদি একটি আসনেও হেরে যায়, তবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

দেশটির ডাকবিভাগ বেসরকারিকরনের পরিকল্পনার সাথে আইনপ্রণেতাদের মতানৈক্য দেখা দেওয়ায় কোইজুমি ৮ আগস্ট নিম্নকক্ষ ভেঙ্গে দেন। এ ব্যাপারে মতানৈক্য থাকায় নিজ দলের ৩৭ জন সদস্যকেও বহিঃষ্কার করেন তিনি।