২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে ইরানি শিশুর আইনি লড়াই

অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে আইনি লড়াই করেছে ১০ বছর বয়সী ইরানি শিশু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 10:23 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

শায়ান বাদরে নামের ওই শিশুর অভিযোগ, অস্ট্রেলিয়ার শরনার্থী শিবিরে থাকাকালীন সময়ে অন্যান্য বন্দীদের ওপর নির্যাতন, তাদের আত্মহত্যার প্রচেষ্টা, অনশন, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এ অভিযোগে শায়ান তার বাবার মাধ্যমে অভিবাসন বিভাগ এবং দুটি বন্দিশিবির পরিচালকের বিরুদ্ধে এ ক্ষতিপূরণ দাবি করেছে। এজন্য আইনজীবীও নিয়োগ করা হয়েছে। এই প্রথম কোন শরনার্থী অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে।

২০০০ সালের শুরুর দিকে পাঁচ বছর বয়সে শায়ান তার পরিবারের সাথে নৌকায় করে অস্ট্রেলিয়ায় এলে তাদেরকে বন্দিশিবিরে আটক রাখা হয়।

তিন বছর আগে দেশটির মানবাধিকার কমিশন শায়ানের আটকাদেশ অবৈধ ঘোষণা করে এবং এজন্য সরকারকে ক্ষতিপূরণসহ তার মানসিক চিকিৎসার ব্যয়ভার বহনের সুপারিশ করে। অস্ট্রেলিয়া সরকার এ রায় প্রত্যাখান করে।