তাইওয়ানে টাইফুন সতর্কতা জারি
তাইওয়ানের পশ্চিম উপকূলে উৎপন্ন শক্তিশালী টাইফুন ‘তালিম’ দ্বীপরাষ্ট্রটির দিকে অগ্রসর হতে থাকায় মঙ্গলবার টাইফুন সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ২১ কিলেমিটার বেগে প্রবাহিত টাইফুন তালিমের গতি অব্যাহত থাকলে বুধবার বা বৃহস্পতিবার সকালের দিকে তা উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর এ কথা জানায়, ০০৩০ জিএমটি নাগাদ এটি তাইওয়ান থেকে ৯১০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। এসময় এর গতিবেগ ছিল ঘন্টায় ১৮৪ কিলোমিটার যা দমকা হাওয়াসহ ঘন্টায় ২২৭ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
টাইফুন মৌসুমে তাইওয়ান, জাপান, ফিলিপাইন, হংকং এবং চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন তালিম প্রায়শই আঘাত হানে। চলতি বছরেও দু’বার টাইফুন আঘাত হানে। ২০০১ সালে তাইওয়ানে টাইফুন তোরাজির আঘাতে ২০০ জনের মৃত্যু হয়। এর ক’মাস পরেই টাইফুন নারির আঘাতে রাজধানী তাইপে প্লাবিত হয় এবং এ দুর্যোগে ১০০ জনের প্রানহানি ঘটে।
