যুক্তরাষ্ট্রে ক্যাটরিনা হ্যারিকেনের কারণে তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে ৭০ মার্কিন ডলার
মার্কিন অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭০ ডলারের উন্নীত হওয়ায় অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গেছে।
মেক্সিকো উপসাগরে শক্তিশালী হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানার পর তেল উৎপাদন ও পরিশোধনকারীরা কার্যক্রম বন্ধ করে দিলে তেলের দাম বেড়ে যায়।
মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৫ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে তা বেড়ে ৭০ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এর মূল্য ছিল ৬৮ ডলার। ১৯৮৩ সালে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ (এনওয়াইএমইএক্স)-এর বাণিজ্যিক চুক্তি শুরুর পর এবারই তেলের দাম সবচে চড়া আকার ধারণ করেছে। তৈলজ পদার্থ এবং প্রাকৃতিক গ্যাসের দামও রেকর্ড ছাড়িয়েছে। গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি ২ দশমিক ১৩ মার্কিন ডলার বেড়েছে। ফলে পূর্বের গ্যালন প্রতি ২ ডলার মূল্য বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে নতুন মূল্য। এদিকে প্রাকৃতিক গ্যাসের মূল্যও ২০ শতাংশ বেড়েছে।
হ্যারিকেন ক্যাটরিনা মার্কিন তেল এবং রিফাইনিং অঞ্চলে মারাত্মক আঘাত করায় এই মূল্য বৃদ্ধি ঘটে। এতে করে গত দু’ বছর ধরে তেলের ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে চলতে থাকা তেল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও হুমকির মুখে ফেলে দিয়েছে চলতি মৌসুমের অনাকাঙ্খিত হ্যারিকেনটি। মেক্সিকো উপসাগরে অপরিশোধিত তেল উৎপাদন মাত্রা কমে গেছে ৪০ শতাংশ।
মেক্সিকো উপসাগরে দিনপ্রতি সাধারণত ১ দশমিক ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়ে থাকে, যা অভ্যন্তরীণ চাহিদার এক চতুর্থাংশ।
আমেরিকার দক্ষিণ-পূর্বে অবস্থিত লুজিয়ানায় ক্যাটরিনার আঘাতে ভূমিধ্বস হওয়ায় সপ্তম রিফাইনারি থেকে দিন প্রতি ১ দশমিক ৪৪৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের রিফাইনও বন্ধ হয়ে গেছে।
