২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হুমকির পর জাপানের সেন্দাই বিমানবন্দর সাময়িক বন্ধ

বোমা হুমকির পর জাপানের দক্ষিণাঞ্চলীয় সেন্দাই বিমানবন্দরটি এক ঘণ্টারও বেশি সময় বন্ধ করে দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

কর্মকর্তারা জানান, সোমবার সকালে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তি টেলিফোনে বিমানে বোমা রয়েছে বলে জানায়। পরে সেন্দাই বিমানবন্দরটি একঘণ্টার বেশি সময় বন্ধ রাখা হয়। তবে তল্লাশী চালিয়ে কোন বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

বিমান বন্দরের কর্মকর্তারা জানান, এর ফলে ৫৪ জন যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমনাটি নির্দিষ্ট সময়ের পরে বিমানবন্দর ছেড়ে যায়।

উল্লেখ্য. জাপান যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র। গত ৭ জুলাই লন্ডনে বোমা হামলার পর সন্ত্রাসীরা জাপানেও বোমা হামলার হুমকি দেয়।