২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের মৃত্যুদণ্ডের বিরোধী প্রেসিডেন্ট তালাবানি

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তিনি সেই রায় কার্যকর করার জন্য স্বাক্ষর করবেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এরপরেও যদি মৃত্যুদণ্ড কার্যকর হয় তাহলে তিনি পদত্যাগ করবেন।

নীতিগতভাবেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তালাবানি বলেন, সাদ্দামের সাজা হবে তা আমি বিশ্বাস করি, কিন্ত তার মৃত্যুদণ্ড মেনে নেওয়া যায়না।

সাবেক কুর্দি গেরিলা নেতা তালাবানি বলেন, আমার মেয়াদ শেষ হওয়ার পরই সম্ভবত তার বিচারের রায় ঘোষিত হবে।

দুজাইলে শিয়া মুসলমানদের গণহত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হতে পারে।

সাদ্দামের পতনের পর খুনের অভিযোগে এ পর্যন্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।