২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসীরা ডার্টি বোমা তৈরি করতে সক্ষম!

দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাসীরা ডার্টি বোমা তৈরি করতে সক্ষম বলে পারমাণবিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এ অঞ্চলের দুটি অরক্ষিত রেডিওঅ্যাকটিভ বর্জ্যরে উৎস থেকে তারা এ বোমা’ তৈরি করতে সক্ষম বলে তাদের অভিমত।

অস্ট্রেলিয়ার আণবিক বিজ্ঞান এবং কারিগরি সংস্থা (এএনএসটিও)-র প্রধান রন ক্যামেরন সংশ্লিষ্ট দেশগুলোর নাম বলতে অস্বীকার করেন। তিনি বলেন, এ অঞ্চলের পারমাণবিক উপাদানগুলো হাসপাতাল এবং মেডিক্যাল সেন্টারগুলোতে এক্সরে এবং ক্যান্সারের রোগীদের রেডিয়েশন চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছিল।

ক্যামরন বলেন, এ অঞ্চলে অসর্তকভাবে ছড়িয়ে পড়া এসব উপাদান যেন ডার্টি বোমা তৈরির বিশাল উৎস হিসেবে ব্যবহৃত না হয় সেজন্য আমরা সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রেডিওঅ্যাকটিভ বর্জ্য সঠিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং দূষিত বোমা তৈরতে ব্যবহৃত হবে না তার নিশ্চয়তার জন্য আমরা কাজ করছি।

এক টুকরো কবাল্ট পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে একটি রেডিয়েশন চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচলিত বোমা তৈরির সময় বিস্ফোরকটিতে রেডিওঅ্যাকটিভ উপাদান দ্বারা আচ্ছাদিত করে তথাকথিত ডার্টি বোমা তৈরি করা হয়। এর দ্বারা তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও বিশাল এলাকা দূষিত করার ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রায় বিপর্যয় নেমে আসে।