২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সমঝোতার কোনও লক্ষণ নেই: জাপান

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত বন্ধ হয়ে যাওয়া বৈঠকের সময়সূচির ব্যাপারে পিয়ংইয়ং-ও ওয়াশিংটন একমত হতে পারেনি বলে জাপান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জাপানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, আমরা বুঝতে পারছি, দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা একমত হওয়ার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, তারা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না।

পরমাণু সংক্রান্ত ছয় জাতির আলোচনার ব্যাপারে উত্তর কোরিয়া এখনও প্রস্তুত নয় রোববার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর এই মন্তব্যের পর জাপানের পক্ষ থেকে একথা বলা হল।

হোসাদা আর বলেন ,আলোচনা পুণরায় হবে কি হবে না, তা এ প্রেক্ষাপটে আমরা বলতে পারছি না।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আলোচনা সম্ভবত এ সপ্তায় আবার শুরু হচ্ছে না, তবে আলোচনার পরবর্তী সূচি চীনের নির্ধারন করার কথা। চীনা শীর্ষ আলোচক উ দাওয়েই শনিবার পিয়ংইয়ং গেছেন। আঞ্চলিক শক্তিগুলো চাইছে আর্থিক সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি প্রত্যাহারে রাজি করাতে। শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশের অধিকারের ওপর উত্তর কোরিয়ার গুরুত্বারোপের কারণে গত দফার আলোচনায় পক্ষগুলো কোন যৌথ বিবৃতিতে পৌঁছতে পারেনি। ওদিকে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উত্তর কোরিয়ার বিশেষ দূত নিয়োগের মার্কিন সিদ্ধান্ত ছয় জাতির আলোচনার ওপর রহস্যের ছায়া ফেলেছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।