যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ক্যাটরিনার আঘাত, নিউ ওরলেনসের ১০ লাখ লোকের শহর ত্যাগ
যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনসে হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হেনেছে। রোববার ঘন্টায় ১৭৫ মাইল বেগে ধেয়ে আসে ক্যাটরিনা আর সমুদ্রের ২৮ ফুট উঁচু ঢেউ শহরটিতে আছড়ে পড়ে।
হ্যারিকেন ক্যাটরিনা মেক্সিকো উপসাগরীয় দিক থেকে ঘনীভূত হয়ে লুসিয়ানা রাজ্যে আঘাত হানে। আবহাওয়াবিদদের সতর্কবাণীর কারণে শহরের নিম্ন এলাকা থেকে ১০ লাখ অধিবাসীকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিপদজনক গতিতে (ক্যাটাগরি ফাইভ) হ্যারিকেন ধেয়ে আসার সংবাদ পেয়ে হাইওয়েতে দীর্ঘ যানজট লেগে যায়।
সোমবার সকালে ঘূর্ণিঝড়ের গতিবেগ কিছুটা কমে আসে। নিউ ওরলেনসে সরাসরি ক্যাটরিনার আঘাত গত ৪০ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
