ভারতীয় বইগুলো যথাস্থানে নেই: কালাম
ভারতের রাষ্টপ্রতি এপিজে আব্দুল কালাম বলেছেন, ভারতীয় সাহিত্য এখন যথাস্থানে নেই। ১১ তম দিল্লী বইমেলা উদ্বোধনকালে শনিবার তিনি এ কথা বলেন।
ভারতীয় রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি উইল ডুরান্টের একটি বই পড়ছিলাম আমি। সে বইয়ের একটি অধ্যায়ে বিশ্বের সেরা ১০০টি বইয়ের নাম ছিলো। সেখানে গ্রীক, চায়নিজ, ইউরোপিয়ান, আমেরিকান সাহিত্যের বই থাকলেও ভারতীয় কোন বইয়ের নাম ছিলো না।
আব্দুল কালাম বলেন, ভারতীয় কোন বই না থাকার মানে এই নয় যে, আমাদের সাহিত্য মান একেবারেই খারাপ। বরং এর কারণ আমাদের বইগুলো যথাস্থানে নেই। তিনি বলেন, এ কারণে ভারতীয় বইগুলো বিশ্বের বড় বড় লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ে পাঠানো উচিত। রাষ্ট্রপতি বলেন, ভালো বইগুলো প্রয়োজনে বিদেশী কয়েকটি ভাষায় অনুবাদও করতে হবে।
