২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিজুয়েলায় শ্যাভেজ সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সমর্থক এবং বিরোধীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:16 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আগামী ডিসেম্বরের নির্বাচন সংষ্কারের দাবিতে বিরোধীদের একটি মিছিলে হুগো সমর্থকরা হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

মাসখানেক ধরে দেশটিতে নিয়মিত এমন সংঘর্ষ চলছে। ২০০৪ সালের আগস্টে দেশটিতে অনুষ্ঠিত একটি গনভোটে শ্যাভেজের জয়ের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে ওঠে। তবে বিরোধীদের দাবি নির্বাচনে ব্যাপক অনিয়ম ঘটেছে।

দেশটির জাতীয় নির্বাচন কমিশন নিয়েও সে সময় অনেক প্রশ্ন ওঠে। বিরোধীরা দাবি তোলে, হুগো তার সমর্র্থকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন।

আগামী ডিসেম্বরের নির্বাচনে এমন ঘটনার পুনারাবৃত্তি ঘটতে পারে এ আংশকায় বিরোধীরা নির্বাচন পদ্ধতি সংস্কারের দাবি তুলেছে। তারা দেশটির সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। জাতীয় পতাকা হতে তারা শ্যাভেজ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ সময় হুগো সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন হতাহত হয়।