২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের গত চারমাসে প্রায় ১৬শ’ শিশুর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে গত চারমাসে অপুষ্টিতে প্রায় ১৬শ’ শিশুর মৃত্যু হয়েছে। এদের অধিকাংশের বয়স ছয় বছরের নিচে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 01:39 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মহারাষ্ট্রের উপজাতীয় এলাকায় শিশু মৃত্যুর হার সবচে’ বেশি। মুম্বাই হাইকোর্ট অপুুষ্টি নিরসনে রাজ্য সরকারকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পেশ করার নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, উপজাতীয় এলাকায় প্রধানত দারিদ্র্য, অশিক্ষা এবং দুর্গম এলাকা হওয়ায় সেখানে শিশু মৃত্যুর হার বেশি। থানি, ননদুরভার, নাসিক, অমরবতী ও গাদচিরোলি জেলার উপজাতীয় অধ্যুষিত এলাকার লোকজন অশিক্ষিত ও স্বাস্থ্য সম্পর্কে খুব বেশি সচেতন নন।

মহরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক পিপি দোকে বলেন, শিশু মৃত্যুর হার যথেষ্ট উদ্বেগজনক। আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি এবং শিশু মৃত্যু কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।