২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিআরবে আল-কায়দা সন্দেহে ৪১জন গ্রেফতার

সৌদিআরবে আল-কায়দা জঙ্গী সন্দেহে ৪১ জনকে আটক করা হয়েছে বলে সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

চলতি মাসের প্রথম থেকে সৌদিআরবে কাল-কায়দার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।

সৌদিআরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, রিয়াদ ও মদীনায় তারা ১৮টি অভিযান চালিয়ে ৪১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। এর আগে এ মাসের প্রথম দিকে রিয়াদ ও মদীনায় অভিযান কালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে সৌদিআরবের আল-কায়দা শীর্ষ নেতা সালেহ মোহাম্মদ আল-আউফসহ দুইজন নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আল-কায়দা সন্দেহভাজন সন্ত্রাসীরা সৌদিআরবে বোমা হামলাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।