২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় হ্যারিকেন ক্যাটরিনায় ৪ জনের প্রাণহানি

ফ্লোরিডায় বৃহস্পতিবার ‘হ্যারিকেন ক্যাটরিনা‘য় উপড়ে পরা গাছের নিচে পরে তিনজন সহ চারজনের প্রাণহানি ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ঘন্টায় ৮০ থেকে ৯২ মাইল বেগের অব্যাহত ঝড়ে গাছপালা, ছাদ, এবং রাস্তার সাইন বোর্ড উড়ে যায়। সমুদ্র সমতলের উচ্চতা ১৫ ফুট বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যার শিকার হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিয়ামি-ডেড ও ব্রোয়ার্ড কাউন্টির লোকজন। পূর্বাভাস না মেনে বাইরে যাওয়ায় এই পরিণতি হয় বলে স্থানীয় আবহাওয়া কর্মকর্তারা জানান।