১২ ঘন্টার ধর্মঘটে হুন্দাই মোটরের ৮’শ কোটি ডলার ক্ষতি
বেতন বৃদ্ধি ও আরো ভালো কর্ম পরিবেশের দাবিতে দক্ষিণ কোরিযার সর্ববৃহৎ অটোমেকার হুন্দাই মটোরের শ্রমিকরা শুক্রবার ১২ ঘন্টার ধর্মঘট করে।
ধর্মঘটে কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক ৮’শ কোটি ডলার। ১৬,০০০ শ্রমিক স্থানীয় সময় সকাল দশটায় ছ’ঘন্টার ধর্মঘট পালন করে। রাতের শিফটের শ্রমিকরাও রাত ১১টা থেকে পরবর্তী ছয় ঘন্টা কাজবন্ধ রাখে। দক্ষিণাঞ্চলীয় উলসান সিটিস্থ কোম্পানির একজন কর্র্মকর্তা একথা জানায়।
বৃহস্পতিবারের ধর্মঘটে ২,১৫৬ টি গাড়ি নির্মাণ করতে না পারায় তিন কোটি ১০ লাখ ডলার ক্ষতি হয়েছে। শুক্রবারের ধর্মঘটে কোম্পানির আনুমানিক ৮৯ দশমিক দুই বিলিয়ন ‘ওন’ (৮’শ কেটি ডলার) ক্ষতি হয়েছে । হুনদাই মোটর ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত প্রতি বছরই শ্রমিকদের দাবিদাওয়া সংক্রান্ত বিতর্কে পড়েছে ।
