২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা ৪২

অস্ট্রিয়া, বুলগেরিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপো প্রবল বন্যায় এ পর্যন্ত ৪২ জন প্রাণ হারিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 01:19 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সুইজারল্যান্ডের বন্যা প্লাবিত জেলা থেকে হেলিকপ্টারের সাহায্যে পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে রোমানিয়া। রোমানিয়ায় মৃতের সংখ্যা ৩১ এ দাঁড়িয়েছে।

শুক্রবার কোন কোন এলাকায় বৃষ্টির পানি কমে এলেও আবহাওয়াবিদরা আগামীতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছেন। বন্যার কারণে অনেকের বাড়ীঘর ভেসে গেছে। নিম্নাঞ্চল থেকে প্রায় ১১০০ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।