২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোমলপানীয়তে মাত্রাতিরিক্ত ই-কোলি ব্যাকটেরিয়া

অধিকাংশ কোম্পানির কোমল পানিতে মাত্রাতিরিক্ত ই-কোলি ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 11:35 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এর মধ্যে বহুজাতিক কোম্পানীর জনপ্রিয় কোমলপানীয় ‘পেপসি’তে ই-কোলি ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেশি। কোমলপানীয়তে ই-কোলির অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সম্প্রতি ভারতের রাজস্তানে বিভিন্ন প্রকার কোমল পানীয় পরীক্ষা-নিরীক্ষা করে এ তথ্য জানা যায় এবং রাজ্য সরকার এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজস্তানের স্বাস্থ্যমন্ত্রী দিগম্বর সিং বলেন, কেন্দ্রীয় পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পেপসির প্রায় হাফ-ডজন বোতল পরীক্ষা করে দেখা গেছে, প্রতিটি বোতলেই অত্যধিক পরিমাণে ই-কোলি ব্যাকটেরিয়া ব্যবহারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি বোতলে ১১০ পিপিএমেরও বেশি ই-কোলি ব্যবহার করা হয়েছে। ২০০৪ সালে প্রতিটি বোতলে গ্রহণযোগ্য মাত্রা ৫০ পিপিএম ই-কোলি ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছিলো।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, খুব শিগগির এসব কোমল পানীয় কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।