চীন-কোরিয়া পরমাণু আলোচনা ২ সেপ্টেম্বর
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি অবসানের উদ্দেশ্যে ছ’ দেশীয় বৈঠক আগামী ২ সেপ্টেম্বর আরম্ভ হতে পারে বলে জানিয়েছেন ফোরামের শীর্ষ চীনা প্রতিনিধি।
টোকিও সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দাওয়েল জাপান সোস্যাল ডেমোক্রেটিক পার্টি নেতৃবৃন্দের সাথে আলোচনার পর বলেন, আমরা ২ সেপ্টেম্বর পুনরায় বৈঠকে বসার কথা বিবেচনা করছি। তবে আমেরিকা বা উত্তর কোরিয়া এই তারিখের ব্যাপারে সম্মত কিনা সে বিষয়ে উ দাওয়েল বিস্তারিত জানাননি।
