২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পারমাণবিক স্থাপনায় ছিদ্র দেখা দেয়ায় শ্রমিক প্রত্যাহার

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ এক পারমাণবিক বর্জ্য স্থাপনায় রেডিওঅ্যাক্টিভ উপাদানে পরিপূর্ণ একটি কনটেইনারে ছিদ্র দেখা যাওয়ায় সেখান থেকে কর্তব্যরত কয়েকজন শ্রকিমককে নিরাপত্তার কারণে সরিয়ে নেয়া হয়েছে। মার্কিন ডিপার্টমেন্ট অব এনার্জি বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 10:29 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

রেডিওঅ্যাক্টিভ কনটেইনার ছিদ্র হয়ে গেলেও কোন বিষাক্ত পদার্থ ঐ পারমাণবিক স্থাপনায় পাওয়া যায়নি। সরিয়ে নেয়া শ্রমিকরা সুস্থ রয়েছে।

৫৮৬ বর্গ মাইলের পারমাণবিক স্থাপনাটি ওয়াশিংটন রাজ্যের স্পোকান শহর থেকে ১৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

হ্যানফোর্ডস জয়েন্ট ইনফরমেশন সেন্টারের অপারেশন ম্যানেজার ডোনা সমারস জানান, দূষণ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পারমাণবিক স্থাপনার স্বাভাবিক কাজকর্ম পুনরায় শুরু হয়েছে।

ম্যানহাটান প্রকল্প ও মার্কিন পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপন্ন করতে ১৯৪৩ সালে হ্যানফোর্ড প্রতিষ্ঠিত হয়। এর রেডিওঅ্যাক্টিভ বর্জ্য এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিস্কার করা নিয়ে সরকার ও পরিবেশবাদী গ্রুপের সাথে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।