২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের অবকাশ কেন্দ্রের সংরক্ষিত এলাকায় ২টি বিমানের অনুপ্রবেশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেক্সাসের অবকাশ কেন্দ্রের সংরক্ষিত এলাকায় মঙ্গলবার দুটি হালকা বিমান নিষেধাজ্ঞা অমান্য করে ঢুকে পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 10:14 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

একমাসের অবকাশ যাপনে প্রেসিডেন্ট বুশ এখন টেক্সাসে।

হোয়াইট হাউজের মুখপাত্র ট্রিন্ট ডাফি বলেন, প্রেসিডেন্ট বুশের কোন বিপদের ঝুঁকি ছিল না এবং নিরাপত্তা পদ্বতি বেশ কার্যকর ছিল। বিমান দুটিকে দ্রুত অবতরণ করানো হয় এবং পাইলটদেরকে গোয়েন্দা সংস্থার লোকেরা জিজ্ঞাসাবাদ করছে। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।