২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানের ওপর পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ

ইংল্যান্ড ও ওয়েলসের সংখ্যাগরিষ্ঠ লোকজন কর্মক্ষেত্রে ধূমপানের বিরুদ্ধে পুরোপুরি নিষেধাজ্ঞার পক্ষে বলে নতুন এক জরিপে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 11:52 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ (অ্যাশ) এবং ক্যানসার রিসার্স ইউকে জানায়, জরিপে অংশ নেওয়া ১০০০ জনের মধ্যে ৭৩ শতাংশ লোক বলেছে, কোন রকম ছাড় ছাড়াই এই নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। আগামী নভেম্বরে পার্লামেন্টে স্বাস্থ্যরক্ষা ও উন্নয়ন বিল আনার প্রাক্কালে এ জরিপ পরিচালিত হল। জরিপে অংশ নেওয়া ৮৫ শতাংশ ধূমপানমুক্ত ক্লাব ও পাবগুলোর পৃষ্ঠপোষকতা করবে বলে জানান।

ক্যানসার রিসার্স ইউকে’র প্রধান নির্বাহী প্রফেসর অ্যালেক্স মার্কহ্যাম বলেন, ব্যাপক সংখ্যাগরিষ্ঠ লোকজন বলেছে ধূমপানমুক্ত করা হলে তারা পানশালা বা পাবগুলোতে যাবে। অ্যাশ পরিচালক ডেবোরা আরনট বলেন, লোকজন কর্মক্ষেত্রে ধূমপানের অবসান চায়।

ধূমপায়ীদের অধিকার বিষয়ক গ্রুপ ফরেস্ট এর আগে বলেছিল, ধূমপানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ জনগনের ইচ্ছার বাইরে।