২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ প্রত্যাখান করেছে মেনেজেস-এর পরিবার

লন্ডনের বোমা হামলায় ২৭ বছর বয়সী ব্রাজিলীয় জ্যঁ চার্লস ডি মেনেজেসকে সন্ত্রাসী মনে করে গুলি করে মারার পর তার পরিবারকে এক কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে চাইলে শনিবার তা প্রত্যাখান করেছে তার পরিবার। আর এ কারণে ব্রিবত স্টকল্যান্ড ইয়ার্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 12:52 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মেনেজেসের বাবা জ্যঁ চার্লস মাতোঝিনো এবং মা মারিয়া ডি মেনেজেস বলেন, তাদেরকে অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। তাছাড়া এটা অর্থ নয়, ন্যায়বিচারের ব্যাপার।

ছেলের মৃত্যুর ব্যাপারে মিথ্যে বলার জন্য তারা লন্ডনে মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার ইয়ান ব্লেয়ারের সাথে সরাসরি সাক্ষাতের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মেনেজেসের মা মারিয়া। দু’ সপ্তাহ আগে মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যসিস্ট্যান্ট কমিশনার জন ইয়েটস ক্ষতিপূরণের বিষয় নিয়ে কথা বলতে ব্রাজিল যান। স্টকল্যান্ড ইয়ার্ড অবশ্য ক্ষতিপূরণের অংকের বিষয়টি নিশ্চিত করে নি। তবে এই ঘটনার পর থেকে স্কটল্যান্ড ইয়ার্ডের ‘শুট টু কিল’ নীতি বেশ সমালোচিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ (এমপিএ) মেনেজেসের ব্যাপারে পুলিশের আভ্যন্তরীন তদন্তসহ শুট টু কিল নীতির বিষয়টি পর্যালোচনার ব্যাপারে নিশ্চিত করেছে।