গাজায় পুনরায় ইহুদি বসতি প্রত্যাহারের কাজ শুরু
ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে অবশিষ্ট ইহুদি বসতি প্রত্যাহারের কাজ আবারও শুরু করেছে।
গত সপ্তাহে জোরপূর্বক উচ্ছেদের ফলে গাজা উপত্যকার ২১টি এলাকা থেকে ইহুদিরা অপসারিত হলেও শনিবার শাবাথ প্রার্থনার জন্য উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
রোববার নিরাপত্তা বাহিনী গাজার দক্ষিণে বসবাসরত স্লাভ, কাতিফ ও আজমোনা থেকে অবশিষ্টাংশ বসতি স্থাপনকারীদের উচ্ছেদ অভিযান শুরু করা হবে। এ ব্যাপারে ইসরায়েল মন্ত্রীসভায় ভোট গ্রহণ করা হয়। শনিবার ইসরাইলিদের পূর্ণ অপসারণের পর ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস গাজার ব্যাপারে তার পূর্ণ পরিকল্পনা প্রদান করেন।
তিনি বলেন, নেতজারিমের বসতি স্থানের একাংশে গাজার জন্য সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করা হবে এবং মোরাগে জনগণের জন্য আবাসস্থল তৈরি করা হবে।
এদিকে ফিলিস্তিনি জঙ্গী গেষ্ঠি হামাস ইহুদি বসতি উচ্ছেদের পরও তারা অস্ত্র ত্যাগ করবে না। তারা গাজার মত জেরুজালেম ও পশ্চিম তীরেও স্বাধীনতা আনার প্রত্যয় ব্যক্ত করে। গত পাঁচ দিনে গাজা প্রণালী থেকে দ্রুত ইহুদি বসতি মঙ্গলবারের মধ্যে ইহুদি বসতি সরিয়ে নেওয়ার কাজ শেষ হবে বলে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। উচ্ছেদ অভিযান শেষে ফিলিস্তিন কর্তৃপক্ষের আট হাজার বসত বাড়ি ভেঙ্গে ফেলার সিদ্ধান্তের সাথে একমত হয়েছে ইসরাইলি কর্মকর্তারা।
