২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ফ্রাই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

ছোট ছোট মেয়েদের মধ্যে যারা নিয়মিত ও বেশি পরিমানে ফ্রেঞ্চ খেয়ে থাকে, বড় হলে তাদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 11:14 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন একদল গবেষক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

মার্কিন নার্সদের উপর পরিচালিত গবেষণা থেকে দেখা গেছে, তিন থেকে পাঁচ বছর বয়সী মেয়েদের মধ্যে যারা সপ্তাহে একটি অতিরিক্ত ফ্রাই খেয়ে থাকে, তাদের স্তনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৭ শতাংশ বৃদ্ধি পায়।

বোস্টনে অবস্থিত ব্রিগহ্যাম অ্যান্ড ওমেন্স হসপিটাল ও হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. কারিন মিশেল জানান, মেয়ে শিশুদের শৈশবকালীন খাদ্যাভ্যাস একজন মহিলার বয়স্ক জীবনের অসুস্থতা ও রোগে আক্রান্ত হওয়ার সাথে সম্পর্ক রয়েছে। ড. মিশেল গবেষণা দলটির নেতৃত্ব দিয়েছেন।

ড. মিশেল বলেন, আমাদের গবেষণাটির ফলাফল প্রমাণ করে, মহিলাদের শৈশবকালীন খাদ্যাভ্যাসের কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি কমতে বা বাড়তে পারে। কেননা, একজন মহিলার স্তনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির পরিমাণ খাদ্যাভ্যাসই ঠিক করে দেয়।