২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে চাকরির জন্য বিবাহ বিচ্ছেদ জরুরি

উত্তর চীনের রাষ্ট্র পরিচালিত তেলখনিতে সাবেক যেসব কর্মচারীরা পুনরায় তাদের কাজ ফিরে পেতে চাইছে তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দুই দশক আগে মার্কেট সংস্কারের কারণে রাষ্ট্র পরিচালিত বৃহৎ তেল প্রতিষ্ঠানটি কয়েক লক্ষ কর্মচারীকে চাকরিচ্যুত করে। তবে এসব কর্মচারী বিয়ে বিচ্ছেদ পত্র জমা দিয়ে হেবেই প্রদেশের রেনকিউয়ের হুআবে তেল খনিতে পুনরায় কাজে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন সেখানকার সাবেক কর্মচারী ওয়াং ইং। সুসম্পর্ক থাকলেও বিয়ে বিচ্ছেদ না করে কেউ সেখানে কাজ পাবেন না। ২০ জন জুটি সেখানে কাজের জন্য সোমবার বিচ্ছেদ ঘটিয়েছে। তবে ওই প্রতিষ্ঠানের এ ধরণের নীতি গ্রহণের কারণ খুঁজে পাওয়া যায়নি।

চীনে এখন বিয়ে বিচ্ছেদকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে বড় শহরগুলোতে এই সংখ্যা বেশি। ২০০৪ সালে ১ দশমিক ৩ কোটি লোকের বিয়ে বিচ্ছেদ হয়। চীনে কুশলাদি জিজ্ঞাসা করার মতো বিয়ে বিচ্ছেদ হয়েছে কি না সে প্রশ্ন করে থাকে সবাই।