গাজা থেকে স্বেচ্ছায় বসতি প্রত্যাহারের চুড়ান্ত সময়সীমা শেষ, ব্যাপক সংঘর্ষ
গাজা থেকে ইহুদি বসতি প্রত্যহারের চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরাইলি সেনাবাহিনীর সাথে কট্টরপন্থী ইহুদিদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।
বুধবার বাংলাদেশে সময় ভোর ৩ টায় গাজা থেকে স্বেচ্ছায় বসতি প্রত্যাহারের চুড়ান্ত সময়সীমা শেষ হয়।
গাজা থেকে ইহুদি বসতি প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে মঙ্গলবার প্রায় ঘন্টাব্যাপী বিক্ষিপ্ত সংঘর্ষের পর ইসরাইলি সেনাবাহিনী গাজার বৃহৎ বসতি স্থাপনা নেভ ডেকালিমের নিয়ন্ত্রন নেয় পুলিশ। নিরাপত্তাবাহিনী এ সময় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করে।
সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
তবে এর আগে ইসরাইলি সরকার জানায়, নির্ধারিত সময়ে বসতি স্থাপনকারীরা গাজা উপত্যকার সবক’টি ও পশ্চিম তীরের চারটি ইহুদি বসতি থেকে নিজেদের সরিয়ে না নিলে ইসরাইলি সেনাবাহিনী তাদেরকে বসতি প্রত্যাহারে বাধ্য করবে।
এদিকে ইসরাইলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মুসলিম নেতৃবৃন্দ।
১৯৬৭ সালের আরব-ইসরাইল ছয়দিনের যুদ্ধের পর এই প্রথম ইসরাইল ফিলিস্তিন ভূমি থেকে বসতি প্রত্যাহার শুরু করল।
