২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিরের রক্ত মানবদেহের জীবাণুনাশে কার্যকর ভূমিকা রাখতে পারে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা কুমিরের রক্ত দিয়ে মানবদেহের জন্য একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 02:26 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এর আগে তারা আরেকটি পরীক্ষায় কুমিরের রক্ত দিয়ে মরণঘাতী এইডস/এইচআভি ভাইরাসের জীবাণু ধ্বংস করে ফেলার দাবি করেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবদেহে কুমিরের রক্ত প্রয়োগ রোগ প্রতিরোধে একটি কার্যকর পন্থা বলে বিবেচিত হতে পারে। এমনকি জীবনের জন্য হুমকিস্বরুপ এমন অনেক রোগ নিরাময়ে কুমিরের রক্ত ব্যবহার করা যেতে পারে।

১৯৯৮ সালে প্রাথমিক এক গবেষণায় দেখা গেছে, কুমিরের রক্ত মানবদেহের ব্যাকটেরিয়া ধ্বংসে বেশ সফল হয়েছে এবং এটি পেনিসিলিন উৎপাদনে সক্ষম। অস্ট্রেলিয়ার বিজ্ঞানী আদম ব্রিটন বার্তাসংস্থাকে বলেন, কুমিরের রক্ত প্রাণঘাতী এইচআইভি ভাইরাস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, একটি টেস্ট টিউবে এইচআইভি ভাইরাস এবং এর সাথে কুমিরের রক্ত মিশিয়ে মানবদেহে প্রয়োগ করলে মানবদেহে রক্তপ্রবাহের ওপর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। এটা মানবদেহের এইচআইভি জীবাণু কোষগুলো ধ্বংস করে ফেলতে পারে।