জাপানের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৮০ জন আহত
মঙ্গলবার জাপানের উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় ১১টা ৪৬ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ছয় দশমিক আট।
দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
উপকূলীয় শহর সেন্দাইয়ে ভূমিকম্পে একটি অভ্যন্তরীন সাঁতার কেন্দ্রের ছাদ ভেঙ্গে পড়লে ৮০ জন আহত হয়। এছাড়াও আইওয়াতার পাশ্ববর্তী অঞ্চলেও দু’জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্প আঘাত হানার ১৫ মিনিটের মধ্যে জাপানি উপকূলে ৪ ইঞ্চি সুনামি দেখা গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
ভূমিকম্পোর পর জাপান সরকার দুর্যোগ মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করেছে।
এদিকে মার্কিন মেট্রোলজিক্যাল সার্ভে এ কম্পনের মাত্রা রিখটার স্কেলে সাত দশমিক দুই রেকর্ড করেছে। জাপানের উত্তর পূর্বাঞ্চলে মিয়াজি উপকূলে সমুদ্রের ১৩ মাইলের মধ্যে এ কম্পণ অনুভূত হয়। এর আগে মঙ্গলবার সকালে জাপানের উত্তরের দ্বীপ হোক্কাইডোতে চার দশমিক নয় বেগে ভূ-কম্পন অনুভূত হয়েছিল।
