২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সংবিধান নিয়ে অচলাবস্থা

ইরাকের সংবিধানের ব্যাপারে নেতৃবৃন্দ মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ইরাকের সংসদ দেশটির খসড়া সংবিধান চূড়ান্ত করার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সাংসদরা এ সংক্রান্ত কমিটিকে ২২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে।

এদিকে ইরাকের বিভিন্ন সম্প্রদায়ের দলগুলোর প্রতিনিধিরা শিয়া ও কুির্দদের জন্য কেন্দ্রীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছে। এছাড়াও মুসলমান ধর্মীয় নেতাদের ভূমিকা ও আইন প্রণয়নে ইসলামের গুরুত্বের ওপরও আলোকপাত করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চূড়ান্ত সংবিধান তৈরির জন্য সময় নেয়ায় ইরাকি রাজনীতিবিদদের প্রশংসা করেছেন।