বিবর্তনবাদ বিতর্কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
জীবনের শুরু সম্পর্কে একটি গবেষণা প্রকল্পের সূচনা করার মাধ্যমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিবর্তনবাদ তত্ত্বের বিতর্কে যোগ দিয়েছে।
গবেষকদের দলটি তাদের গবেষণার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক এক মিলিয়ন মার্কিন ডলার পাবে।
জীবনের উৎস সম্পর্কিত বেশ কিছু রহস্য ব্যাখ্যা করা সম্ভব নয়-বিজ্ঞানীদের এমন স্বীকারোক্তির প্রেক্ষিতে হার্ভার্ড তাদের এ প্রকল্পটি চালু করল।
প্রকল্প সম্পর্কে হার্ভার্ডের রসায়ণ ও রাসায়ণিক জীববিজ্ঞান বিষয়ক অধ্যাপক ডেভিড আর লিউ বলেন, কোনও ধরনের ঐশ্বরিক হস্তক্ষেপ ছাড়াই যুক্তির মাধ্যমে আমরা বিতর্কের অবসান কিছুটা হলেও কমাতে পারব বলে আমি আশা করছি।
বিজ্ঞানীরা বলেছেন, ‘দ্য অরিজিন্স অব লাইফ ইন দ্য ইউনিভার্স ইনিশিয়াটিভ’ প্রকল্পটি এখনও শুরুর দিকেই রয়েছে।
জীবজগতের প্রাণীকূল মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিবর্তিত হচ্ছে-বিবর্তনবাদ তত্ত্বের মূল কথাই হচ্ছে এটি।
বিবর্তনবাদ তত্ত্বটি বহুদিন ধরেই স্কুল-কলেজের পাঠ্য বিষয়। স্কুল-কলেজে শিক্ষার্থীদেরকে সৃষ্টিতত্ত্ব অথবা বুদ্ধিমত্তার নকশা সংক্রান্ত বিষয়ে পাঠ দেয়া উচিত কিনা সে ব্যাপারে বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ে খোলাখুলি আলোচনা ও বিতর্ক হচ্ছে।
বুদ্ধিমত্তার নকশা তত্ত্ব মতে, প্রক্রিয়াটি জটিল বিধায় বিবর্তনের মাধ্যমে জীবনকে বিবর্তিত করা কঠিন। তাদের ভাষায়, সকল সৃষ্টির পিছনে শক্তিশালী কোন সত্ত্বা কাজ করছে।
জীবন রহস্যের উপর হার্ভার্ডকে খুব বেশি গবেষণা পরিচালনা করতে দেখা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের বিশাল উৎস জীবন রহস্যের ধারনাকে পরিবর্তিত করতে পারে বলে ফ্লোরিডা ইউনিভার্সিটির বিজ্ঞানী স্টিভেন বেনার মন্তব্য করেন।
