ইরাকে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৪ মার্কিন সেনা নিহত
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর তুজ ও পশ্চিম বাগদাদে গেরিলাদের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চার মার্কিন সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
রোববার পেন্টাগনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
পেন্টাগন জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজধানী বাগদাদের ১৮০ কিলোমিটার দক্ষিণে তুজ শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত ও একজন আহত হয়। শনিবার পশ্চিম বাগদাদে পৃথক আরেকটি বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়।
২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার আটশ’ ৪০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।
