২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গডমাদার খ্যাত মাফিয়া ডন সান্তকবেন জাদেজা গ্রেফতার

পাঁচমাস পলাতক থাকার পর ভারতের দুর্ধর্ষ মাফিয়া ডন সান্তকবেন জাদেজাকে গুজরাট পুলিশ শুক্রবার রাজ্যের রাজকোট জেলা থেকে গ্রেফতার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

তিনি ভারতের অপরাধ জগতে ‘গডমাদার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিজেপির একজন কাউন্সিলরকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সান্তকবেনের দুই ছেলে করণ ও ক্যাণ্ডালকে বিজেপি কাউন্সিল হত্যার অভিযোগে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। হত্যায় জড়িত সাস্তকবেনের তৃতীয় সন্তান কানহো এখনো পলাতক রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চলতি বছরের ১ মার্চ বিজেপি কাউন্সিলর কেসু ওদেদ্রা সন্ত্রাসীদের গুলিতে মারা যাওয়ার সময় আহত এক ব্যক্তির বিবৃতির মধ্য দিয়ে কয়েকজনকে গ্রেফতারের পর গডমাদার সান্তকবেনের নাম আলোচনায় আসে। পরে তাকে নিয়ে ‘গডমাদার’ নামে একটি ছবিও নির্মিত হয়েছে। আর এ ছবিতে শাবানা আজমী গডমাদারের ভূমিকায় অভিনয় করেছেন।